কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ফের বড় পতন স্বর্ণের দামে গাজীপুরে সংঘর্ষ গোপালগঞ্জে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন-থানা, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দও এবার গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জন আবারও বড় ধাক্কা দেশে স্বর্ণের দামে বিশাল নিয়োগ হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, আবেদন অনলাইনে মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন সামিরা খান মাহি ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে আ.লীগ নেতাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন ফের বড় পতন স্বর্ণের দামে গাজীপুরে সংঘর্ষ গোপালগঞ্জে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন-থানা, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দও এবার গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জন আবারও বড় ধাক্কা দেশে স্বর্ণের দামে বিশাল নিয়োগ হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, আবেদন অনলাইনে মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন সামিরা খান মাহি ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে আ.লীগ নেতাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন
জীবনযাপন

গাজীপুরে সংঘর্ষ

ইডিটর | প্রকাশিত হয়েছে 16 minutes আগে


গাজীপুরে সংঘর্ষ

গাজীপুরে সংঘর্ষ

এমটিনিউজ ডেস্ক : সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পরও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করছেন শিল্প কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে গেলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা দুটি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকরা একটু সমস্যা করেছিল। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।