কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সওয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন : রাশেদ খান কী কী কাগজ লাগবে নতুন এনআইডি পেতে মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি :ন্যান্সি যেসব তথ্য ভুলেও এআইকে দেবেন না যেসব মাদ্রাসার জন্য এই কড়া বার্তা মাথায় হাত পাকিস্তান ক্রিকেট বোর্ডের, ক্যারিয়ার শেষ ৩ তারকা ক্রিকেটারের! জানানো হলো শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র বৈধ পথ পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের চৌধুরী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সওয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন : রাশেদ খান কী কী কাগজ লাগবে নতুন এনআইডি পেতে মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি :ন্যান্সি যেসব তথ্য ভুলেও এআইকে দেবেন না যেসব মাদ্রাসার জন্য এই কড়া বার্তা মাথায় হাত পাকিস্তান ক্রিকেট বোর্ডের, ক্যারিয়ার শেষ ৩ তারকা ক্রিকেটারের! জানানো হলো শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র বৈধ পথ পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের চৌধুরী
জীবনযাপন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সওয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন : রাশেদ খান

ইডিটর | প্রকাশিত হয়েছে 33 minutes আগে


শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সওয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন : রাশেদ খান

শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সওয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন : রাশেদ খান

এমটিনিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তার বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফিরছেন না সেটি স্পষ্ট করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, বৈধ ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন এবং বিষয়টি বাংলাদেশ ও সাবেক প্রধানমন্ত্রীর মধ্যকার অভ্যন্তরীণ বিষয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরে রাশেদ খান লেখেন, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা শুধুমাত্র বিদ্যমান বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই বাংলাদেশে ফিরতে পারবেন।

ভারতের মুখপাত্রের বক্তব্য বিশ্লেষণ করে রাশেদ খান আরো বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জয়সওয়ালের প্রশ্নোত্তর শুনে এটি স্পষ্ট যে, ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না। অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে না, রনধীর জয়সওয়াল এটা মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।

যা বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

এর আগে আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরা ও প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। জবাবে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ—এ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি জানান, প্রয়োজনীয় ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) নিয়ে কোনো নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে ভিন্ন একটি প্রক্রিয়া।

অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ ভারত তার প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করছে বলেও জানান তিনি।

এ ছাড়া শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন ও এ বিষয়ে ভারতের কোনো ভূমিকা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।  



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।