রাজনীতি
‘ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না’

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রসিকতার ছলে তিনি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না, তবে শীত আসবে নিশ্চিত।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ডিসেম্বরে ভাই, আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টিড শীত আসবে। আপনারা জাম্পার কিনেন।”
এ সময় তিনি আরও বলেন, ডিসেম্বরে হালকা জ্যাকেট পরার মতো শীত আসবে বলে মনে হচ্ছে।
এর আগে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেছিলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।