কুমিল্লা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের দামে বড় লাফ খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত স্বর্ণের দামে বড় লাফ খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত
জীবনযাপন

খুলনার বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি?

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 days আগে


খুলনার বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি?

খুলনার বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি?

এমটিনিউজ ডেস্ক : খুলনার বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও প্রত্যাশা অনুযায়ী কমেনি দাম। এক সপ্তাহের ব্যবধানে টমেটো, ফুলকপি ও বাঁধাকপিসহ বেশ কিছু সবজির দাম কমলেও তা এখনো ক্রেতাদের নাগালের বাইরে। উল্টো বেড়েছে বেগুনের দাম। অন্যদিকে, মাছের বাজারে কিছুটা দরপতন হলেও স্বস্তি নেই ক্রেতাদের। মাংসের বাজারেও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর নতুন বাজার, মিস্ত্রীপাড়া ও জোড়াকল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুলনার বিভিন্ন খুচরা সবজির বাজারে আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। ওলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। 

তবে দাম কমলেও স্বস্তি ফিরছে না পেঁয়াজকলিতে। গত সপ্তাহে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজকলি শুক্রবার বিক্রি হয়েছে সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে।

কাঁচামরিচের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। আগের সপ্তাহে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ প্রকারভেদে এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, গাজর ১০০ টাকা এবং টমেটো ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম গত সপ্তাহের কাছাকাছি রয়েছে।

বেগুনের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। করলা, বরবটি, শিম ও কুমড়ার দাম আগের মতোই রয়েছে।

বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পুরোপুরি নতুন শীতকালীন সবজি আসেনি। সরবরাহ বাড়লে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।

মাছের বাজারেও কিছুটা কমেছে দাম। গত সপ্তাহে প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ২৫০ থেকে ২৮০ টাকায় পাওয়া যাচ্ছে। কাতলা মাছের দাম ৩০০ থেকে ৩২০ টাকা থেকে কমে ২৮০ টাকায় নেমেছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। এ ছাড়া বোয়াল মাছের দামও কিছুটা কমেছে। তবে অন্যান্য মাছের উচ্চমূল্যে এখনো বিপাকে ক্রেতারা।

নতুন বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আরাফাত হোসেন বলেন, ‘এত এত শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে, কিন্তু দাম কিছুতেই কমছে না। সবজি কিনতেই যদি পকেট ফাঁকা হয়ে যায়, তাহলে অন্য বাজার কীভাবে করব?’

একই বাজারের আরেক ক্রেতা গৃহিণী মাসুমা আক্তার বলেন, ‘প্রতি সপ্তাহে মাছের বাজারে আসি, কিন্তু না কিনেই ফিরে যেতে হয়। আজ কিছুটা বেশি দাম দিয়ে রুই মাছ কিনেছি। একটু দাম কমায় রুই মাছ কিনতে পেরেছি। ভেটকি, চিংড়ি মাছের দাম তো অনেক বেশি।’

ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে তেমন স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।