কুমিল্লা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা! দাগনভূঞায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া পোশাক খাতের ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো, বেশির ভাগ দিয়েছে ভারতকে তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব— ছাত্র সংসদ নেতাদের ডা. শফিকুর যে নতুন হিসাবনিকাশ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে : বিবিসির প্রতিবেদন সরকারি চাকরিজীবীদের টানা চারদিনের ছুটির সুযোগ ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ স্ট্যাটাসের ২০ মিনিট পর মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, তারপর… যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা! দাগনভূঞায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া পোশাক খাতের ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো, বেশির ভাগ দিয়েছে ভারতকে তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব— ছাত্র সংসদ নেতাদের ডা. শফিকুর যে নতুন হিসাবনিকাশ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে : বিবিসির প্রতিবেদন সরকারি চাকরিজীবীদের টানা চারদিনের ছুটির সুযোগ ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ স্ট্যাটাসের ২০ মিনিট পর মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, তারপর… যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
জীবনযাপন

মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা!

ইডিটর | প্রকাশিত হয়েছে 8 hours আগে


মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা!

মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো যুগ শেষ। ক্লাব ‍ফুটবল খেলেই বর্ণাঢ্যময় ক্যারিয়ারের ইতি টানবেন দুই কিংবদন্তি। তার আগে দুজনকে একই দলে খেলতে দেখা গেলে দারুণ কিছুর সাক্ষী হবে ফুটবল বিশ্ব। মেসি তৈরি, এখন রোনালদোর সিদ্ধান্ত নেওয়ার পালা!

আগামী ২০ ডিসেম্বর বুয়েন্স আয়ার্সের বোম্বোনেরা স্টেডিয়ামে একটি বিদায়ী ম্যাচ খেলবেন কার্লোস তেভেজ। বোকা জুনিয়র্সে ক্যারিয়ার শুরুর পর ২০১৮ সালে শৈশবের ক্লাবে ফেরেন তিনি। তার চার বছর পর ফুটবল থেকে অবসর নেন।

আর্জেন্টাইন এই সাবেক ফরোয়ার্ডকে বিশেষভাবে বিদায় সংবর্ধনা দেওয়ার ইচ্ছা বোকার প্রেসিডেন্ট হুয়ান রোমান রিকেলমের। আর এই ম্যাচে তেভেজ চেয়েছেন মেসি ও রোনালদো তার সঙ্গে একই দলে খেলুক। এমনকি প্রতিপক্ষ দলেও দুই কিংবদন্তিকে দেখলে আপত্তি নেই তার।

তেভেজ জানিয়েছেন, মেসি তার এই বিদায়ী ম্যাচ খেলতে রাজি হয়েছেন। তার আশা, রোনালদোও খেলতে আসবেন। মেসি তেভেজের জাতীয় দলের আর রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে সতীর্থ ছিলেন। তাই জীবনের এই শেষ ম্যাচে দুজনকেই সতীর্থ কিংবা প্রতিপক্ষ দলে পেতে চাইছেন তিনি।

গত বছর নিজের বিদায়ী ম্যাচে মেসি ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই দলে খেলানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন ৪২ বছর বয়সী তেভেজ।

বৃহস্পতিবার আয়োজকেরা ইনস্টাগ্রামে মেসির অংশগ্রহণ নিশ্চিত করে লিখেছে, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে অ্যাপাচির (তেভেজের ডাকনাম) লাস্ট ডান্সে স্বাগত জানানো সত্যিই সম্মানের।’

মেসি-রোনালদো একদলে খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও রিও ফার্দিনান্দ, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও মার্টিন পালেরমো এই ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।