কুমিল্লা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত এবার যে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ, রয়েছে যে ঝুঁকি এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত এবার যে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ, রয়েছে যে ঝুঁকি
জীবনযাপন

এবার যে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ইডিটর | প্রকাশিত হয়েছে 11 hours আগে


এবার যে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

এবার যে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিডিউলড মেসেজ বা নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগেই বার্তা লিখে তারিখ ও সময় ঠিক করে রাখতে পারবেন। নির্ধারিত সময় হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে বার্তাটি। টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও পাঠানোর ক্ষেত্রেও সুবিধাটি ব্যবহার করা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হতে পারে। এটি চালু হলে ব্যক্তিগত আলাপের পাশাপাশি গ্রুপ চ্যাটেও নির্ধারিত সময়ে বার্তা পাঠানো যাবে।

নতুন সুবিধায় ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন আগ পর্যন্ত বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। ফলে কাউকে নির্দিষ্ট সময়ে কোনো বার্তা পাঠানোর প্রয়োজন হলে আগে থেকেই সেটি লিখে সময় ঠিক করে রাখা সম্ভব হবে। নির্ধারিত সময় হলে হোয়াটসঅ্যাপ নিজে থেকেই বার্তাটি পাঠিয়ে দেবে।

যেভাবে শিডিউল করবেন বার্তা

অ্যাকাউন্টে ফিচারটি চালু হওয়ার পর এটি ব্যবহার করা যাবে সহজেই। প্রথমে হোয়াটসঅ্যাপে পছন্দের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলতে হবে। এরপর যে বার্তাটি পাঠাতে চান, সেটি লিখে সেন্ড বাটন চেপে ধরে রাখতে হবে। তখন বার্তা পাঠানোর সময় নির্ধারণের অপশন দেখা যাবে।

সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করে বার্তাটি শিডিউল করা যাবে। নির্ধারিত সময়ের আগে বার্তাটি পাঠানো হবে না। সময় হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে।

প্রাপক বুঝতেও পারবেন না যে বার্তাটি আগে থেকে শিডিউল করে রাখা হয়েছিল। কারণ, তার কাছে এটি হোয়াটসঅ্যাপের সাধারণ বার্তার মতোই দেখাবে।

যেসব কাজে আসবে নতুন ফিচার

জন্মদিনের শুভেচ্ছা, পরীক্ষার আগে শুভকামনা কিংবা চাকরির সাক্ষাৎকারের জন্য উৎসাহমূলক বার্তা পাঠানোর মতো নানা কাজে সুবিধাটি ব্যবহার করা যাবে। যেমন, কোনো বন্ধুর জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা জানাতে চাইলে আগেই বার্তা লিখে নির্দিষ্ট সময় ঠিক করে রাখা সম্ভব হবে। একইভাবে, বন্ধুর পরীক্ষা বা সাক্ষাৎকারের আগে তাকে শুভকামনা জানাতেও আগাম বার্তা শিডিউল করা যাবে।

হোয়াটসঅ্যাপও এ ধরনের ব্যবহারিক উদাহরণ তুলে ধরেছে। বিশেষ করে প্রাপকের দেশে মধ্যরাত হওয়ার সঙ্গে সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো কিংবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার আগে কাউকে শুভকামনা জানানোর ক্ষেত্রে ফিচারটি সহায়ক হবে।

শুধু বার্তা শিডিউল করেই থেমে থাকতে হবে না। ভবিষ্যতে পাঠানোর জন্য নির্ধারিত সব বার্তা একসঙ্গে দেখার সুযোগও থাকবে। কোনো কারণে মত পরিবর্তন হলে পাঠানোর নির্ধারিত সময়ের আগেই সেগুলো মুছে ফেলা যাবে।

নিরাপত্তায় থাকবে এনক্রিপশন

নতুন সুবিধায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ ব্যক্তিগত বার্তার মতো শিডিউলড মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। ফলে কেবল প্রেরক এবং নির্ধারিত প্রাপক বা প্রাপকেরাই বার্তাগুলো পড়তে পারবেন।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের সহযোগী অ্যাপ ইনস্টাগ্রামে ২০২৪ সাল থেকেই নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা রয়েছে। এবার একই ধরনের ফিচার যুক্ত হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপেও। দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা এ সুবিধার অপেক্ষায় থাকলেও এত দিন অ্যাপটিতে সরাসরি বার্তা শিডিউল করার ব্যবস্থা ছিল না।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।