কুমিল্লা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’, ‘প্রকাশ্যে আসছেন না কেন’ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের ‘শেখ হাসিনা সুস্থ আছেন’ প্রমাণ দেখাতে এবার যা করল আ.লীগ শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে একাধিক পরিকল্পনা তার দলীয় নেতৃত্বের না না, তুমি মেয়েদের প্রতীক, তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও : জামায়াত আমির বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া, বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ নতুন মজুরিতে খুশি হয়ে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’, ‘প্রকাশ্যে আসছেন না কেন’ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের ‘শেখ হাসিনা সুস্থ আছেন’ প্রমাণ দেখাতে এবার যা করল আ.লীগ শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে একাধিক পরিকল্পনা তার দলীয় নেতৃত্বের না না, তুমি মেয়েদের প্রতীক, তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও : জামায়াত আমির বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া, বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ নতুন মজুরিতে খুশি হয়ে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য
জীবনযাপন

বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া, বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে


বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া, বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ

বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া, বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ

এমটিনিউজ ডেস্ক : মাদারীপুরের কালকিনির পৌর মাছ বাজার এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

এ সময় প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ।

পুলিশ সূত্রে জানা গেছে, পতিত হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করে। 

মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও একটি পালটা মিছিল বের করে। 

এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষই বৃষ্টির মতো বোমা বিস্ফোরণের ঘটায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান। 

এ বিষয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি জানান, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে। 

ওসি সোলাইমান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং এসআরি মোতায়েন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।