কুমিল্লা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে’ পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক টিকটকে যোগাযোগ ও প্রেম, যশোরের সোহাগকে বিয়ে করলেন মালয়েশিয়ার তরুণী নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন : আজহারী স্বর্ণের দামে বড় লাফ খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে’ পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক টিকটকে যোগাযোগ ও প্রেম, যশোরের সোহাগকে বিয়ে করলেন মালয়েশিয়ার তরুণী নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন : আজহারী স্বর্ণের দামে বড় লাফ খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী!
জীবনযাপন

‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে’

ইডিটর | প্রকাশিত হয়েছে 8 minutes আগে


‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে’

‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে’

স্পোর্টস ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। শনিবার বিকালে খবরটা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন মুশফিক।

পোস্টে ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার লিখেছেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’

পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিক। ১০৮ টেস্টে ৭ হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যান লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।