কুমিল্লা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে
জীবনযাপন

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 days আগে


যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায়।

রোববার (৮ নভেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর নির্ধারিত সূচি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন সাবস্টেশন থেকে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া একই সময়ে ১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরিসংলগ্ন এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।