কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

ঢাকায় হঠাৎ ‘উধাও’ ব্যাটারিচালিত অটোরিকশা! মিলল এক চাঞ্চল্যকর তথ্য

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


ঢাকায় হঠাৎ ‘উধাও’ ব্যাটারিচালিত অটোরিকশা! মিলল এক চাঞ্চল্যকর তথ্য

ঢাকায় হঠাৎ ‘উধাও’ ব্যাটারিচালিত অটোরিকশা! মিলল এক চাঞ্চল্যকর তথ্য

এমটিনিউজ ডেস্ক : টানা কয়েক দিনের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে রাজধানীর সড়কে নেই তেমন ব্যাটারিচালিত রিকশা। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক এবং চাকরিজীবীরা।

জানা গেছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচিও রয়েছে তাদের। তবে সমাবেশে যোগ দিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এদিন সকালে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা তেমন একটা দেখা যায়নি। মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে যেসব অটোরিকশা চলছিল সেসব আটকে দিতে দেখা যায় কয়েকজনকে।

বছিলার রিকশাচালক ইব্রাহিম জানান, দুদিন ধরে এলাকায় আজকের সমাবেশ উপলক্ষে মাইকিং হয়েছে। এ ছাড়া গ্যারেজে গ্যারেজে লিফলেটও বিলি করা হয়েছে।

এ সময় তিনি পকেট থেকে বের করেন। এতে লেখা, ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।’

এদিকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম জানান, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দাবিতে সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি রয়েছে। এরপর আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব।

ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশে আসতে বাধ্য করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিকশা আটকানো বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা আমাদের নেই। যারা স্বেচ্ছায় আসতে চান, তাদের আমরা আহ্বান করেছি।’

মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা শ্রমিক রাকিবুজ্জামান খান বলেন, ‘সকালবেলা রাস্তায় বাইর হইয়া দেহি, অটোরিকশা অন্যান্য দিনের চেয়ে কম। অন্যদিনের চেয়ে আজ গন্তব্যে যাইতে ১০ টাকা বেশি দিতে হইছে।’

শাহীন উদ্দিন জানান, রাস্তায় আজ অটোরিকশা কম, যেগুলো আছে ভাড়া বেশি চায়।

বছিলার বাসিন্দা আপন মাহমুদ জানান, তিনি প্রতিদিন কলেজ গেট যান। তবে আজ অনেক সময় অপেক্ষা করেও অটোরিকশা বা মোটরসাইকেল কোনোটাই পাচ্ছেন না।

এর আগে রবিবার (৮ নভেম্বর) প্রেস ক্লাবে বিনা শর্তে লাইসেন্সের দাবিতে আন্দোলন করেন অটোরিকশাচালক ও মালিকরা। এ সময় তাদের হাতে বিভিন্ন ফেস্টুন দেখা যায়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।