কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময়  আ.লীগ নেতা গ্রেফতার

এমটিনিউজ ডেস্ক : ডিএমপির মিরপুরের রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

পুলিশের দাবি, আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। এ সময় তার কাছ থেকে ককটেল জব্দ করা হয়েছে।

আশরাফুল কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর রূপনগরের সেকশন-৭-এর ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন এবং পেশায় একজন প্রাইভেটকার চালক।

উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, রোববার রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল জানিয়েছেন, স্থানীয় জসীম নামের এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।