কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


পোশাক শ্রমিকদের জন্য সুখবর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

এমটিনিউজ ডেস্ক : দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে দ্বিতীয়বারের মত বসেছে মজুরি বোর্ড। 

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবারের এই বৈঠকে আরও দুজন সদস্য মজুরি বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। সেই সঙ্গে বৈঠকে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরির পরিমাণ কত হওয়া উচিৎ— এ বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পৃথক লিখিত প্রস্তাব দেবে।

রোববার (৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে দ্বিতীয় বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। যেখানে সভার আলোচ্যসূচিতে রয়েছে— গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক আলাদাভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিলকরণ এবং গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন সম্পর্কিত আলোচনা।

এর আগে পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে ৬ সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। পরে একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।