কুমিল্লা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সুপার নাইন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের সুযোগ তারেক রহমানের সঙ্গে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চলন্ত বাসে আগুন এবার যারা হতে পারবেন স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, জানালেন শিক্ষামন্ত্রী ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন’ একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত ও পাকিস্তান এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সুপার নাইন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের সুযোগ তারেক রহমানের সঙ্গে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চলন্ত বাসে আগুন এবার যারা হতে পারবেন স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, জানালেন শিক্ষামন্ত্রী ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন’ একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত ও পাকিস্তান
জীবনযাপন

কত হতে পারে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি?

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


কত হতে পারে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি?

কত হতে পারে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি?

এমটিনিউজ ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন নতুন মজুরি নির্ধারণে সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসেছে নিম্নতম মজুরি বোর্ড। এদিন সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব আরো উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

সেসময় বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে সরকার।

নতুন বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন। অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বোর্ডের সঙ্গে কাজ করেন।

শ্রম আইনের ১৩৯ ধারা অনুযায়ী, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কোনো শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে।

সম্প্রতি শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

এর আগে ২০২৩ সালে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছিল।



Source link

মন্তব্য ১

  1. md mintu mia ৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭

    গার্মেন্টস শ্রমিকদের উন্নত বেতন কত হতে পারে এটার উত্তর আমি জানতে চাচ্ছি দয়া করে যদি আপনার কাছে তথ্য থাকে একটু জানান

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।