কুমিল্লা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যারা হতে পারবেন স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, জানালেন শিক্ষামন্ত্রী ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন’ একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত ও পাকিস্তান এবার ব্যাংক ও কলেজে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ! শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পাহারা কীভাবে হবে শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’, জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে’ চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে এবার যারা হতে পারবেন স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, জানালেন শিক্ষামন্ত্রী ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন’ একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত ও পাকিস্তান এবার ব্যাংক ও কলেজে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ! শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পাহারা কীভাবে হবে শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’, জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে’ চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে
জীবনযাপন

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন’

ইডিটর | প্রকাশিত হয়েছে 19 minutes আগে


‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন’

'প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন'

এমটিনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এমনকি রাত ২টার সময়ও মন্ত্রীদের ফোন করে কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অনেকে মনে করতে পারেন, মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন। রাত ২টার সময়ও আমাদের কাছে খবর আসে, অমুক কাজটি হয়েছে কি না। তখন আমাদেরও কাজের খবর নিতে হয়। আমরা যারা মন্ত্রী আছি, সব সময় সতর্ক থাকি।

প্রধানমন্ত্রীর কাজের উদ্যমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি বিশ্বাস করেন, সঠিক ব্যবস্থাপনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তরুণদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক মেধাবী তরুণ রয়েছেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগাতে হবে। প্রদর্শনীতে যেসব প্রকল্প দেখেছেন, সেগুলো যথাযথভাবে কাজে লাগানো গেলে অনেক ক্ষেত্রে চীনের দিকে তাকিয়ে থাকতে হবে না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তিনি দেশীয় উৎপাদন ও কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন। কৃষিকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন। একপর্যায়ে দেশ থেকে চাল বিদেশেও রপ্তানি হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে তিনি বলেন, এআইয়ের যেমন সুবিধা রয়েছে, তেমনি কিছু ঝুঁকিও আছে। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশে এআইয়ের কারণে অনেক মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উৎপাদনশীলতা বাড়ানো, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন প্রক্রিয়া উন্নত করতে এআই ব্যবহার করা যেতে পারে।

গবেষণা ও উন্নয়নে বাজেট বরাদ্দের ঘাটতির কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার, বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়গুলোতে গবেষণা ও উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট থাকে না। ফলে গতানুগতিক উন্নয়নকাজ চললেও নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় ধারণা কাজে লাগানোর সুযোগ কম থাকে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে অংশ নেন। সকাল থেকে শুরু হওয়া প্রদর্শনীতে শিক্ষার্থীরা অতিথিদের সামনে নিজেদের প্রকল্প তুলে ধরেন। দিনব্যাপী প্রদর্শনী ও মতবিনিময় শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রদর্শনীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সোলার পাওয়ার ওয়াটার মাল্টি মনিটরিং সিস্টেম’ নামে একটি প্রকল্প উপস্থাপন করেন। সৌরবিদ্যুৎচালিত এ ব্যবস্থার মাধ্যমে পুকুরে মাছ চাষের জন্য প্রয়োজনীয় পানির বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করা এবং সমস্যা শনাক্ত করে সমাধানের পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি তৈরি করেছেন সাহাবুদ্দিন সামস ও সাঈদী ইসলাম রিয়াদ।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা তৈরি করেছেন ‘এম টু এম এগ্রোনা’। এ প্রযুক্তির মাধ্যমে জমিতে সরাসরি না গিয়েও ঘরে বসে সেচ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। প্রকল্পটি তৈরি করেছেন সানজিদা পারভীন, তাইজুল ইসলাম ও শাহ নিয়ামত উল্লাহ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা উপস্থাপন করেন ‘অ্যারোস্ট্রাইকার’ নামের একটি ড্রোন প্রকল্প। তাদের দাবি, ড্রোনটি বিভিন্ন স্থানে নজরদারির পাশাপাশি সম্ভাব্য বহিঃশক্তির আক্রমণের আগাম সংকেত দিতে এবং তা মোকাবিলায় সহায়তা করতে পারবে। প্রকল্পটি তৈরি করেছেন রাফিউদ্দি সোহাগ ও নাইমুর আলম আশিক।

এ ছাড়া সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেব সারথী তীর্থ একটি মিসাইলভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।