কুমিল্লা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যারা হতে পারবেন স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, জানালেন শিক্ষামন্ত্রী ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন’ একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত ও পাকিস্তান এবার ব্যাংক ও কলেজে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ! শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পাহারা কীভাবে হবে শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’, জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে’ চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে এবার যারা হতে পারবেন স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, জানালেন শিক্ষামন্ত্রী ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন, রাত ২টায়ে ফোন করে কাজের খোঁজ নেন’ একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত ও পাকিস্তান এবার ব্যাংক ও কলেজে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ! শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পাহারা কীভাবে হবে শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’, জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে’ চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে
জীবনযাপন

এবার ব্যাংক ও কলেজে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ!

ইডিটর | প্রকাশিত হয়েছে 31 minutes আগে


এবার ব্যাংক ও কলেজে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ!

এবার ব্যাংক ও কলেজে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ!

এমটিনিউজ ডেস্ক : নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মঘট সফল ও সার্থক করতে আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি সোমবার দিবাগত গভীর রাতের।

অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগ আহুত ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোনো প্রভাব পড়েনি। অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল স্বাভাবিক ছিল।

জানা গেছে, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট আহ্বান করে নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই ধর্মঘটে বলা হয়েছে— শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, আদালত, সরকারি, বেসরকারি অফিস ও ব্যাংক লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সড়কে বাস, ট্রাক ও রেল চলাচল বন্ধ থাকবে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল করতে আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খান সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি পালনের জন্য সবাইকে আহ্বান করেন। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকার গ্রামীণ ব্যাংক, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা সড়কের ফকিরবাড়ি এলাকায় আগুন দেয়।

এদিকে দুর্বৃত্তদের দেওয়া আগুন ও কলেজে ব্যানার টাঙিয়ে তালা দেওয়ার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের মতো জীবনযাত্রা স্বাভাবিক ছিল। এ প্রতিবেদন লেখা (দুপুর আড়াইটা) পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর শাখার গ্রামীণ ব্যাংক ম্যানেজার দেবরাজ পাল বলেন, কাজ শেষে আমরা অফিস থেকে চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।

টিয়াখালী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খালেদ মোশাররফ সোহেল তার কলেজে তালা ও আগুন দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।