শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পাহারা

শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পাহারা

এমটিনিউজ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল এবং রাত জেগে শহরের বিভিন্ন স্থানে পাহারা বসানো হয়।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টায় জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে শহরের থানা মোড় থেকে মশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে মিছিল শেষে শহরের বিভিন্ন পয়েন্টে রাতভর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেয় তারা।
মশাল মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি নাঈম হাসান উজ্জ্বল। এ সময় তার সঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শেরপুর সরকারি কলেজ ছাত্রদল, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, তাতালপুর বিএম কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে শেরপুর জেলায় সন্ত্রাসী বাহিনীর বিশৃঙ্খলা ঠেকাতে জেলা ছাত্রদল সজাগ আছে এবং জেলায় নৈরাজ্যের চেষ্টা করলে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে কোনো ছাড় দেওয়া হবে না।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।