কুমিল্লা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে তাওহিদ হৃদয়ের নতুন ইতিহাস পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে তাওহিদ হৃদয়ের নতুন ইতিহাস
জীবনযাপন

টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

ইডিটর | প্রকাশিত হয়েছে 14 minutes আগে


টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

এমটিনিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে টানা তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (১৩ নভেম্বর) সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবারও তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।