কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

নতুন ভূমিকায় আমিনুল ইসলাম বুলবুল

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


নতুন ভূমিকায় আমিনুল ইসলাম বুলবুল

নতুন ভূমিকায় আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১০ নভেম্বর) পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের অগ্রগতি, আধুনিক কোচিং পদ্ধতি তৈরি এবং তরুণ ক্রিকেটারদের পর্যায়ক্রমে মূল ধারায় তুলে আনার পরিকল্পনা তৈরিতে কাজ করবেন।

তার আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের তৃণমূল পর্যায়ের ক্রিকেটের ভিত্তি সুসংগঠিত করা এবং বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ হিসেবেই বুলবুলকে এই দায়িত্ব দিয়েছে লাহোর কালান্দার্স।

আমিনুল ইসলাম বুলবুল ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিসিবির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।