কুমিল্লা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
আজ ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন টাকার রেট আজ কত জেনে নিন প্রবাসীরা চাকরির সুযোগ ইসলামী ব্যাংকে, আবেদন অনলাইনে কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? যাকে এগিয়ে রাখছে পরিসংখ্যান অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বিতায় তিনজনের মধ্যে পিছিয়ে পড়েছে একজন নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী নির্বাচনের সময় বিএনপি নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন : ডা. শফিকুর রহমান আজ ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন টাকার রেট আজ কত জেনে নিন প্রবাসীরা চাকরির সুযোগ ইসলামী ব্যাংকে, আবেদন অনলাইনে কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? যাকে এগিয়ে রাখছে পরিসংখ্যান অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বিতায় তিনজনের মধ্যে পিছিয়ে পড়েছে একজন নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী নির্বাচনের সময় বিএনপি নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন : ডা. শফিকুর রহমান
Uncategorized

বিসিবি থেকে চাকরি হারালেন সাবেক অধিনায়ক আশরাফুল

ইডিটর | প্রকাশিত হয়েছে 13 hours আগে


বিসিবি থেকে চাকরি হারালেন সাবেক অধিনায়ক আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন সাবেক অধিনায়ক আশরাফুল

স্পোর্টস ডেস্ক : টাইগারদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে এই দায়িত্ব থেকে অপসারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। সেই আসর পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল আশরাফুলের। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি।

২০২৫ সালে দেশের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শুরুতে তাকে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়।

প্রায় এক বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন আশরাফুল। এই সময়ে কয়েকটি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো পারফরম্যান্স দেখালেও সামগ্রিক ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি হয়নি বলে মনে করছে বোর্ড। বিশেষ করে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিভাগে ব্যর্থতার পর তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।