কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস
Uncategorized

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’!

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে

কিশোরগঞ্জের ভৈরবে থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বোমা (ককটেল) বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে বলে বিভিন্ন মহল দাবি করছেন। তবে ভৈরব থানা-পুলিশের দাবি, সড়কের বিকট শব্দের উৎস খুঁজতে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বোমা বা ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ২১ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভৈরব থানার সামনে বিকট একটি শব্দ হয় এবং অজ্ঞাত এক যুবক বলতে থাকেন, “জয় বাংলা, ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা।” এ সময় ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “ঘটনার সময় আমি থানার ভেতরেই ছিলাম। বিকট শব্দ শুনে তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে সড়কে গিয়ে দেখি ধূলিকণা উড়ছে। সেখানে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি কোনো আতশবাজি ফুটানো হলেও কিছুটা আলামত থাকে, সেটাও মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে চলাচলকারী কোনো গাড়ির টায়ার ব্লাস্ট হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, ভিডিওটি ১০ নভেম্বরের কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। তবে সড়কে সত্যিই যদি ককটেল বা বোমা বিস্ফোরণ হতো, তবে কিছু না কিছু আলামত অবশ্যই পাওয়া যেত।

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।