কুমিল্লা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মোস্তাফিজ সহ যারা নাম লেখালেন এবারের আইপিএলে দাম বাড়ল ডলারের তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার যে সুখবর এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য ‘স্যরি’ শব্দটির জন্ম কোথায়, কীভাবে? অনলাইনে খতিয়ান যাচাই করবেন যেভাবে জমি কেনার আগে কোন কোন খতিয়ান দেখবেন? কোন খতিয়ান বেশি গুরুত্বপূর্ণ? মোস্তাফিজ সহ যারা নাম লেখালেন এবারের আইপিএলে দাম বাড়ল ডলারের তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার যে সুখবর এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য ‘স্যরি’ শব্দটির জন্ম কোথায়, কীভাবে? অনলাইনে খতিয়ান যাচাই করবেন যেভাবে জমি কেনার আগে কোন কোন খতিয়ান দেখবেন? কোন খতিয়ান বেশি গুরুত্বপূর্ণ?
জীবনযাপন

অনলাইনে খতিয়ান যাচাই করবেন যেভাবে

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


অনলাইনে খতিয়ান যাচাই করবেন যেভাবে

অনলাইনে খতিয়ান যাচাই করবেন যেভাবে

প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও ম্যাপ সেবার ওয়েবসাইট https://dlrms.land.gov.bd -এ প্রবেশ করুন।

এরপর সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।

জমির বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন।

এরপর কোন ধরনের জরিপের খতিয়ান খুঁজছেন, সেটি নির্বাচন করুন। যেমন—সিএস, আরএস, এসএ ও বিআরএস।

এরপর মৌজা নির্বাচন করলেই কার কার নামে খতিয়ান রয়েছে তার তালিকা দেখা যাবে।

নামগুলোতে ক্লিক করলে জমির মালিকের নাম, জমির পরিমাণ এবং খতিয়ান, দাগ ও জেএল নম্বর দেখা যাবে।

এভাবে নামজারি খতিয়ান অপশনে ক্লিক করলে কোনো জমি কার নামে নামজারি করা আছে সেই তথ্য দেখতে পারবেন।

জমির তথ্য পাওয়ার পর প্রয়োজনে সার্টিফাইড খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রয়োজন হলে নির্ধারিত ফি দিয়ে সার্টিফায়েড খতিয়ানের জন্য আবেদন করুন। কিআর কোড সংবলিত খতিয়ানের অনলাইন/তাৎক্ষণিক কপি এবং সার্টিফাইড/সত্যায়িত খতিয়ান কপি ১২০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে।

খতিয়ান যাচাইয়ে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

খতিয়ানে মালিকের নাম, পিতার নাম, দাগ নম্বর ও জমির পরিমাণ ভালোভাবে মিলিয়ে দেখুন।

পুরোনো ও নতুন জরিপের দাগ নম্বরের মধ্যে সম্পর্ক যাচাই করুন।

জমির অংশীদার বা ওয়ারিশ থাকলে সবার অংশ ও বণ্টননামা পরীক্ষা করুন।

সর্বশেষ খতিয়ান থাকলেও আগের মালিকদের দলিলের ধারাবাহিকতা যাচাই করুন।

জমি নিয়ে মামলা, বন্ধক, অধিগ্রহণ বা অন্য কোনো বিরোধ আছে কি না, খোঁজ নিন।

প্রয়োজনে সংশ্লিষ্ট রেকর্ড রুম থেকে সার্টিফায়েড কপি সংগ্রহ করুন।

জমির বাস্তব অবস্থান, সীমানা ও দখল সরেজমিনে যাচাই করুন।

সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস, বিডিএস, দিয়ারা ও পেটি—প্রতিটি খতিয়ানের আলাদা প্রেক্ষাপট ও গুরুত্ব রয়েছে। কোনোটি পুরোনো মালিকানার ইতিহাস জানায়, কোনোটি জমিদারি অধিগ্রহণ-পরবর্তী রেকর্ড তুলে ধরে, আবার কোনোটি আগের তথ্য সংশোধন করে হালনাগাদ জমির বিবরণ দেয়।

তাই জমির মালিকানা যাচাইয়ে কোন খতিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি জরুরি হলো সংশ্লিষ্ট এলাকার সর্বশেষ চূড়ান্ত খতিয়ান শনাক্ত করা এবং আগের সব রেকর্ড, দলিল ও মৌজা নকশা মিলিয়ে দেখা। বড় অঙ্কের জমি কেনাবেচার আগে ভূমি আইনজীবীর মাধ্যমে দলিল ও মালিকানার ধারাবাহিকতা যাচাই করাই নিরাপদ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।