কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বেশি বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ! ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ এবার মক্কা চুক্তিতে নতুন মোড় সরবরাহ বাড়ায় নতুন আলুর কেজি কত হলো জানেন? কাঁচা মরিচের দামেও বড় পরিবর্তন! সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে আনা হয়েছে কিছু কিছু পরিবর্তন বেশি বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ! ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ এবার মক্কা চুক্তিতে নতুন মোড় সরবরাহ বাড়ায় নতুন আলুর কেজি কত হলো জানেন? কাঁচা মরিচের দামেও বড় পরিবর্তন! সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে আনা হয়েছে কিছু কিছু পরিবর্তন
জীবনযাপন

ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল

ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে এমন অনেক কিংবদন্তি রয়েছেন, যারা ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ হলেও ক্যারিয়ার শেষে বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেননি। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ইনজামাম-উল-হক এবার সেই আক্ষেপের তালিকা থেকেই বেছে নিয়েছেন বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ক্রিকেটারকে। আইসিসির ওয়েবসাইটে লেখা এক কলামে তিনি তুলে ধরেছেন কেন তার চোখে এই ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল।

৫৬ বছর বয়সী ইনজামাম জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৯২ বিশ্বকাপ জয়ের স্মৃতি তার জীবনের অন্যতম সেরা অর্জন। তবে স্যার রিচার্ড হ্যাডলি, জহির আব্বাস, আবদুল কাদির ও ডেনিস লিলির মতো মহাতারকাদের বিশ্বকাপ ছাড়া অবসরে যাওয়া তাকে ব্যথিত করে। এত বড় ক্রিকেটার, অথচ বিশ্বকাপ জেতার আনন্দটা নিয়ে অবসরে যেতে পারেননি। সেই তালিকায় থাকা আরও অসংখ্য তারকার মধ্য থেকে তিনি আলাদাভাবে ১২ জনের নাম উল্লেখ করেছেন।

ইনজামামের তালিকায় থাকা ১২ ক্রিকেটার:

সাঈদ আনোয়ার (পাকিস্তান): ইনজামামের মতে, ম্যাথু হেইডেন বা বীরেন্দ্র শেবাগ আসার আগে ওয়ানডেতে তার প্রথম পছন্দের ওপেনার ছিলেন সাঈদ আনোয়ার। ৮০-এর বেশি স্ট্রাইক রেটে দারুণ মাধুর্য নিয়ে ব্যাট করতেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপে সেমিফাইনালে সেঞ্চুরি করলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হন তিনি।

সৌরভ গাঙ্গুলী (ভারত): সৌরভের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে ভারত অনেক দূর এগিয়েছে বলে মনে করেন ইনজামাম। অফ সাইডে তার ব্যাটিং ছিল দেখার মতো। তবে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের এই সফল অধিনায়কের।

ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ): টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটের বিশ্ব একাদশেই লারাকে প্রথম দিকে রাখবেন ইনজামাম। রান তাড়া করায় ও মাঠের সব দিকে শট খেলায় লারা ছিলেন অদ্বিতীয়। ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ায় বিশ্বকাপ অধরা থেকে যায় এই বাঁহাতি কিংবদন্তির।

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের পরই ক্যালিসকে রাখেন ইনজামাম। তার চোখে ক্যালিস স্যার গ্যারি সোবার্সের সমপর্যায়ের অলরাউন্ডার। ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা শিরোপার কাছাকাছি গেলেও ট্রফি জেতা হয়নি ক্যালিসের।

মার্টিন ক্রো (নিউজিল্যান্ড): ইনজামামের সর্বকালের প্রিয় ক্রিকেটারদের একজন ক্রো। স্পিন ও পেস—দুই ধরনের বোলিংয়ের বিপক্ষেই তার ব্যাটিং কৌশল ছিল অসাধারণ। ১৯৯২ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থেকেও সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় ক্রোর নিউজিল্যান্ড।

রাহুল দ্রাবিড় (ভারত): ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভিত্তি ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড় ওয়ানডেতে প্রায় ১১ হাজার রান করেছেন। সৌরভ, শচীন ও শেবাগের সঙ্গে মিলে শক্তিশালী ব্যাটিং লাইনআপ গড়লেও ২০০৩ বিশ্বকাপের ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তার।

ইয়ান বোথাম (ইংল্যান্ড): ক্যালিসের আগে এমন আগ্রাসী অলরাউন্ডার আর দেখেননি ইনজামাম। ১৯৯২ ফাইনালে তাকে দ্রুত আউট করতে পারাটা পাকিস্তানের জন্য সৌভাগ্যের ছিল বলে উল্লেখ করেন তিনি। ইনজামামের মতে, ১৯৮৩ সালেই বোথামের বিশ্বকাপ জেতার সবচেয়ে ভালো সুযোগ ছিল।

অনিল কুম্বলে (ভারত): বল খুব বেশি ঘোরাতে না পারলেও নিখুঁত লাইন-লেংথ আর পেসারদের মতো আগ্রাসী মনোভাবের কারণে কুম্বলেকে এগিয়ে রেখেছেন ইনজামাম। ২০০৩ বিশ্বকাপের ফাইনালেই শেষ হয়ে যায় কুম্বলের বিশ্বজয়ের আশা।

ওয়াকার ইউনিস (পাকিস্তান): ১৯৯২ বিশ্বকাপে পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে যেতে হয়েছিল ওয়াকারকে। বিশ্বজয়ের পর ইসলামাবাদ বিমানবন্দরে ট্রাকের ওপর দাঁড়িয়ে তার কান্নার দৃশ্য আজও ভোলেননি ইনজামাম। ১৯৯৯ সালে খেলোয়াড় এবং ২০১১ সালে কোচ হিসেবেও বিশ্বকাপ জেতা হয়নি এই ফাস্ট বোলারের।

অ্যালান ডোনাল্ড (দক্ষিণ আফ্রিকা): দক্ষিণ আফ্রিকার শুরুর দিকের সাফল্যে ডোনাল্ডের গতির বড় অবদান ছিল। তবে ১৯৯২ সালে বৃষ্টির নিয়ম আর ১৯৯৯ সেমিফাইনালে স্টিভ ওয়াহর ক্যাচ ফেলা ও ম্যাচ টাই হওয়ার মতো দুর্ভাগ্য তাকে ট্রফি থেকে দূরে সরিয়ে রাখে।

কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ): মাইকেল হোল্ডিং-মালকল মার্শালদের বিদায়ের পর কোর্টনি ওয়ালশের সঙ্গে জুটি বেঁধে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের হাল ধরেছিলেন দীর্ঘদেহী অ্যামব্রোস। লারার মতো তারও ১৯৯৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়।

জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা): শুধু ফিল্ডিংয়ের কারণেই যেকোনো দলে জায়গা পাওয়ার যোগ্য ছিলেন জন্টি। ইনজামাম জানান, জন্টির বিপক্ষে খেললে প্রতিপক্ষের স্কোর থেকে ৩০-৪০ রান কম ধরে রাখতেন তারা। ১৯৯২ বিশ্বকাপে উড়ে গিয়ে ইনজামামকে রানআউট করার স্মৃতিও স্মরণ করেন তিনি। তবে নকআউট পর্বের হতাশায় বিশ্বকাপ জেতা হয়নি এই অ্যাথলেটের।

কলামের শেষে ইনজামাম উল্লেখ করেন, এই ১২ জনের প্রত্যেকেরই বিশ্বকাপ জেতার যোগ্যতা ছিল। তবে ক্রিকেট সব সময় যোগ্যতার পুরস্কার দেয় না—কিছু স্মৃতি আনন্দের হলেও, কিছু স্মৃতি আজীবন আক্ষেপ হয়েই থেকে যায়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।