কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী বেশি বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ! ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী বেশি বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ! ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল
জীবনযাপন

রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

ইডিটর | প্রকাশিত হয়েছে 16 minutes আগে


রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি এবং বিমানে থাকা নারী পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি ফ্লাইং ক্লাবের পরিচালিত ওই প্রশিক্ষণ বিমানটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আকাশে ওড়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই বিমানটি রানওয়ের পাকা অংশ থেকে ছিটকে বাইরে চলে যায়। দুর্ঘটনার পর পরই ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি সামনের দিকে নুয়ে পড়ে রয়েছে।

ঘটনার সময় বিমানটিতে কেবল একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। তিনি একক বা সলো ক্রস-কান্ট্রি ফ্লাইট পরিচালনা করছিলেন। উড্ডয়নের মুহূর্তে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। তবে কোনো চোট ছাড়াই ওই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যরা। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনো ভুলের কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: দ্য হিন্দু 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।