কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী বেশি বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ! ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী বেশি বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ! ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল
জীবনযাপন

দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির

ইডিটর | প্রকাশিত হয়েছে 16 minutes আগে


দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির

দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির

এমটিনিউজ ডেস্ক : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় দ্রুত সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাতের অভিযোগ, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পরিবারের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। আহত হন তার বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য।

ঢাকা থেকে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নুসরাত জানান, পেছন দিক থেকে এক ব্যক্তি চার দফায় বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন।

ফেসবুক পোস্টে নুসরাত বলেন, কারা এ হামলার পেছনে রয়েছে, তা তিনি জানেন না। তবে এনসিপি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে। দলের মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের দাবি, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও নিশ্চিত করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, গোয়ালঘর হিসেবে ব্যবহৃত একটি ঘরে আগুন লাগে। নুসরাতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, পূর্ববিরোধের জেরে পেট্রল বা এ ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

দেশে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের একাধিক ঘটনার মধ্যে নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ডা. তাসনিম জারা। নুসরাতের প্রতি সংহতি জানিয়ে তিনি লেখেন, ‘আপনি একা নন।’

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনাটিকে কাপুরুষোচিত উল্লেখ করে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেছে জামায়াতে ইসলামী।

 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।