কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস
জীবনযাপন

সম্পূর্ণ বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আছে যাতায়াত ভাতা ও দৈনিক খাবারের সুবিধা

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


সম্পূর্ণ বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আছে যাতায়াত ভাতা ও দৈনিক খাবারের সুবিধা

সম্পূর্ণ বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আছে যাতায়াত ভাতা ও দৈনিক খাবারের সুবিধা

এমটিনিউজ ডেস্ক : সব জেলার তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তুলতে সম্পূর্ণ বিনামূল্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী এ কোর্সে অংশ নিতে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

কোর্সের মেয়াদ ও সময়কাল: আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দৈনিক ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

আবেদনের যোগ্যতা: ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সিরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ হতে হবে। এ ছাড়া কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক জ্ঞান থাকতে হবে। দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা (তরুণ ও তরুণীরা) আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা: এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি লাগবে না। বরং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং দৈনিক খাবারের সুবিধা পাবেন। কোর্স শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনের কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।