কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

স্বর্ণখনি বন্ধের সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষে ১০ জনের মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


স্বর্ণখনি বন্ধের সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষে ১০ জনের মৃত্যু

স্বর্ণখনি বন্ধের সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে ক্ষুদ্র পরিসরে স্বর্ণখনি পরিচালনা নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বুধবার স্বর্ণ উৎপাদনের জন্য পরিচিত সিগুইরি অঞ্চলে খনন নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি যাচাই করতে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালান। এ সময় স্থানীয় বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এর আগে গত ২ নভেম্বর সিগুইরি অঞ্চলে ক্ষুদ্র পরিসরে স্বর্ণ উত্তোলন নিষিদ্ধ করে গিনি সরকার। কর্তৃপক্ষের দাবি, খনি পরিচালনার নিয়মকানুন না মানার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। বিশেষ করে কৃষিজমি, নদী ও উদ্ভিদসম্পদ দূষণের শিকার হচ্ছিল।

মন্ত্রণালয়ের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, সংঘর্ষে নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক। তবে তাদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এ ঘটনায় আহত ১৩ জনের অবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।