কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

‘আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট’, পরিবারের ৭ সদস্যকে খুন করে ইন্দুশেখর

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


‘আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট’, পরিবারের ৭ সদস্যকে খুন করে ইন্দুশেখর

‘আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট’, পরিবারের ৭ সদস্যকে খুন করে ইন্দুশেখর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীসহ পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার ইন্দুশেখর পুলিশকে বলেছেন, হত্যাকাণ্ডের পর তিনি এখন শান্তিতে আছেন। স্ত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে বছরের পর বছর অপমান ও অসম্মান সহ্য করতে হয়েছে দাবি করে তিনি এমন হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ইন্দুশেখর দাবি করেছেন, তার স্ত্রী সব সময় তাকে অপমান করতেন। স্ত্রীর পরিবারের সদস্যরাও তাকে অসম্মান করতেন এবং স্ত্রীর পক্ষ নিয়ে চলতেন। এসব কারণে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল তার মধ্যে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইন্দুশেখর বলেছেন, ‘আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট।’

তদন্তে এ ঘটনায় তার মেয়েরও জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বাবার হত্যার পরিকল্পনা সম্পর্কে জানার পরও তিনি সহযোগিতা করতে রাজি হন বলে পুলিশের দাবি। মায়ের সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে তিনি বাবাকে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর মরদেহ সরিয়ে ফেলতে বাবাকে সহযোগিতা করেন ওই মেয়ে। পাশাপাশি বাড়ির রক্তের দাগ মুছে ফেলার জন্য রাসায়নিকসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন। নিয়মিত বিরতিতে বাড়ি পরিষ্কার করে হত্যার আলামত নষ্টের চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

বেঙ্গালুরুর শ্রীপুরম এলাকায় প্রায় ৩ কোটি রুপি মূল্যের একটি সম্পত্তি নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের অন্যতম কারণ বলে মনে করছে পুলিশ। শাশুড়ির কাছে সম্পত্তির বড় অংশ দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে তার শাশুড়ি দুই ছেলের স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে কেবল ন্যায্য অংশ দেওয়ার কথা জানিয়েছিলেন।

পুলিশের তথ্যমতে, হত্যার পর নিহতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। সম্পত্তি ও সংশ্লিষ্ট নথির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছিলেন বলে ধারণা তদন্তকারীদের।

অভিযোগ রয়েছে, মরদেহগুলো বিভিন্ন স্থানে ফেলে দিয়ে পুলিশের সন্দেহ এড়ানোর পরিকল্পনা করেছিলেন বাবা-মেয়ে। পুলিশকে কখনোই ধরা পড়বেন না বলেও মেয়েকে আশ্বস্ত করেছিলেন ইন্দুশেখর।

৫২ বছর বয়সী ইন্দুশেখর ওরফে শেখর পেশায় গাড়িচালক। গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে স্ত্রীর পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

নিহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী সুনিথা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী নাতি পুনিত।

পুলিশের দাবি, গত ১৬ অক্টোবর স্ত্রী সুনিথাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করেন ইন্দুশেখর। পরে নন্দী পাহাড়ের কাছে তার মরদেহ ফেলে দেন। এরপরের দুই সপ্তাহে বিভিন্ন অজুহাতে পরিবারের অন্য সদস্যদের নিজের বাড়িতে ডেকে নিয়ে একে একে হত্যা করেন তিনি। কখনো পানাহারের আয়োজন, আবার কখনো পরিবারের অন্য সদস্যদের বেড়াতে যাওয়ার কথা বলে তাদের বাড়িতে আনতেন বলে অভিযোগ রয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।