কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

সবজির বাজার নিম্নমুখী হলেও মাছ, মাংস ও ডিমের দাম চড়া

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 days আগে


সবজির বাজার নিম্নমুখী হলেও মাছ, মাংস ও ডিমের দাম চড়া

সবজির বাজার নিম্নমুখী হলেও মাছ, মাংস ও ডিমের দাম চড়া

এমটিনিউজ ডেস্ক : রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, যা সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। তবে সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ, মাংস ও ডিমের চড়া দাম নিয়ে এখনো চরম অস্বস্তিতে রয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

 

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর এলাকার বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, পুরোনো আলু প্রতি কেজি ৩০ টাকা, পটোল ৫০ টাকা, বেগুন মানভেদে ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি কাঁচা মরিচ ১৪০ টাকা ও হাইব্রিড কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির মধ্যে প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা ৪০ টাকা হালি দরে পাওয়া যাচ্ছে। শাকের মধ্যে লালশাক প্রতি আঁটি ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত কয়েক দিনের তুলনায় শিম ও টমেটোর দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে যথাক্রমে ৮০ ও ১৫০ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি বাজারে নতুন আলু ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

সবজির দাম কমলেও আমিষের বাজারে কোনো সুখবর নেই। বাজারে ফার্মের লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই মাছ আকারভেদে ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি এবং ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের মধ্যে গরুর মাংস ৮২০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কক বা সোনালি মুরগি ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার ও আব্দুল হামিদ জানান, শীত মৌসুম শুরু হওয়ায় সবজির বাজার নিম্নমুখী এবং এতে বেচাকেনাও আগের চেয়ে ভালো হচ্ছে। তবে সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় শিমের দাম সামান্য বেড়েছে। অন্যদিকে মাছ ব্যবসায়ী সালাম জানান, পাইকারি বাজার থেকেই চড়া দামে মাছ কিনতে হচ্ছে; তেলাপিয়া, পাঙাশ ও ছোট রুই ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আপাতত কোনো মাছের দাম কমার লক্ষণ নেই।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।