পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

এমটিনিউজ ডেস্ক : ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে তিনি সেখানে যান। তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে তিনি মন্ত্রণালয়ে গিয়েছেন, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।
পিটার হাস গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন। তিনি বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পিটার হাস।
মেয়াদকালে বিভিন্ন বিষয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার মতভেদের বিষয়টি ছিল আলোচিত।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।