কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

কখন পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইডিটর | প্রকাশিত হয়েছে 6 days আগে


কখন পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কখন পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এমটিনিউজ ডেস্ক : দ্রুততম সময়ের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।

গঙ্গা পানি চুক্তি নবায়নের ব্যাপারে সরকার প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, তবে অপরপক্ষ থেকে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। গঙ্গা পানি চুক্তির কোনো সম্ভাবনা এখনো দেখছি না। পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কার্যক্রম সরকার সহ্য করবে না। যারা সহিংসতায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানান তিনি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।