কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

ভারতীয় রুপির দাম ৭ মাসের মধ্যে সর্বোচ্চ

ইডিটর | প্রকাশিত হয়েছে 5 days আগে


ভারতীয় রুপির দাম ৭ মাসের মধ্যে সর্বোচ্চ

ভারতীয় রুপির দাম ৭ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি বিনিয়োগের ইতিবাচক ধারা ও শেয়ারবাজারের শক্তিশালী অবস্থানের কারণে ভারতীয় রুপির মান গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রতি মার্কিন ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫২-এ, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি। গত এপ্রিল মাসের পর এটিই রুপির সর্বোচ্চ বিনিময় হার।

বৈশ্বিক শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির চাপ এবং অস্থিরতা চললেও ভারতীয় বাজার বেশ স্থিতিশীল রয়েছে। বিশেষ করে গত দুই সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল অর্থলগ্নি রুপিকে দারুণভাবে শক্তিশালী করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসাও ভারতীয় মুদ্রার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক পরিস্থিতির অনুকূল প্রভাব এবং দৈনিক রেফারেন্স রেটে ডলার বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় রুপির এই ঊর্ধ্বগতি দেখা গেছে। একটি বেসরকারি ব্যাংকের ট্রেডারের ভাষ্যমতে, বর্তমান বাজার মূলধন প্রবাহের প্রতি বেশ সংবেদনশীল এবং ডলার-রুপির বিনিময় হার সামান্য বাড়লেই ডলার বিক্রির চাপ তৈরি হচ্ছে।

এদিকে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের নজর এখন আগামী মাসে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি পর্যালোচনার দিকে। বাজার বিশ্লেষকদের ধারণা, উভয় কেন্দ্রীয় ব্যাংকই সুদের হার বাড়াতে পারে, এমনকি ৫০ বেসিস পয়েন্টের মতো বড় ধরনের হার বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইউবিএস-এর বিশ্লেষকদের মতে, আরবিআই ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার বাড়াতে পারে, যার ফলে রেপো রেট ছয় শতাংশে উন্নীত হতে পারে। উল্লেখ্য, প্রায় চার বছরের বিরতির পর গত অক্টোবরেই প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছিল ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক। সূত্র: রয়টার্স



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।