কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিট করার কার্যক্রম শুরু

ইডিটর | প্রকাশিত হয়েছে 5 days আগে


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিট করার কার্যক্রম শুরু

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিট করার কার্যক্রম শুরু

এমটিনিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিট করার কার্যক্রম শুরু হয়েছে। তবে নবম পে স্কেলের পৃথক গেজেট এখনো জারি না হওয়ায় শিক্ষকরা আগের স্কেলেই বেতন পাচ্ছেন।

ফলে নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পেতে তাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান করতে হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট বা আদেশ জারি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত পৃথক গেজেট প্রকাশিত না হওয়ায় চলতি নভেম্বর মাসের বেতন পুরনো স্কেল অনুযায়ীই তুলতে হবে বলে জানিয়েছেন মাউশি কর্মকর্তারা।

অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারির পর এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই নির্দেশনায় পে-ফিক্সেশন বা বেতন নির্ধারণসহ অন্যান্য প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমে জানান, যেহেতু এমপিওভুক্ত জনবলের পে স্কেলের পৃথক গেজেট এখনো জারি হয়নি, সেহেতু চলতি নভেম্বর মাসে পুরোনো স্কেলেই বেতন বিল সাবমিট করতে হবে।

পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে জারি হওয়ার পর বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।