কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

৭-০ গোলে আর্জেন্টিনার জয়লাভ

ইডিটর | প্রকাশিত হয়েছে 6 days আগে


৭-০ গোলে আর্জেন্টিনার জয়লাভ

৭-০ গোলে আর্জেন্টিনার জয়লাভ

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়াই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের।

ম্যাচের অষ্টম মিনিটে এনজো ফার্নান্দেজের সহায়তায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পাজ। ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার লিড ৩-০ করেন পাজ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪৩ মিনিটে আবারও গোল করেন আলভারেজ।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন মাস্তানতুয়োনো। এরপর ৭৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার গোল করলে ব্যবধান হয় ৬-০। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই আস্থার প্রতিদান দিয়েছেন ২২ বছর বয়সী পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার এখন ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে তার এই জোড়া গোল আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও আশাবাদী করেছে সমর্থকদের।

এই জয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল আর্জেন্টিনা।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।