কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

আজ গোপালগঞ্জে কী অবস্থা, যা জানা গেল

ইডিটর | প্রকাশিত হয়েছে 5 days আগে


আজ গোপালগঞ্জে কী অবস্থা, যা জানা গেল

আজ গোপালগঞ্জে কী অবস্থা, যা জানা গেল

এমটিনিউজ ডেস্ক : গত রাতের তাণ্ডবের পর আবারও আতংক তৈরি হয়েছে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদরে। সেইসঙ্গে কখন অন্যান্য উপজেলাগুলোও জ্বলে ওঠে সেই আশংকা করছে সাধারন মানুষ। আগামী ১৯ তারিখে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচী নিয়ে সারা গোপালগঞ্জে একটি চাপা আতংক বিরাজ করছে। সেদিন জেলার অবস্থা কী হয় তা নিয়ে আলোচনা সর্বত্র।

টুঙ্গিপাড়ার স্থানীয় সংবাদকর্মিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ নভেম্বর সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল গোপালগঞ্জের পরিস্থিতি।কিন্তু, কোন যাচাই বাঝাই ছাড়াই মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খেলার মাঠ থেকে বেশ কয়েকজন ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয় শুধু ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা-কর্মিরাই নয়, সাধারন এলাকাবাসীও ক্ষুদ্ধ হয়ে ওঠে। যেকারণে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে গ্রেপ্তারকৃতদেরকে ছাড়িয়ে নিতে জড়ো হতে থাকে ছাত্রলীগ-আওয়ামী লীগ ও সাধারন মানুষ। এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও করার জন্য লোকজন আসার আহবান জানালে সেখানে হাজার হাজার লোকজন জড়ো হয়।

এক পর্য়ায়ে তারা থানায় ঢুকতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়ে। শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া। একদিকে লোকজলের ইটপাটকেল নিক্ষেপ আর অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ার সেল নিক্ষেপ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এগুলো উপেক্ষা করে লোকজন থানার মধ্যে ঢুকে পড়ে। সেখানে থানার বাইরে দাড়িয়ে থাকা পুলিশের ৪ গাড়িতে আগুন লাগানোসহ থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো টুঙ্গিপাড়ায়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়।

এদিকে শতাধিক লোকজনের একটি দল গোপালগঞ্জ-০৩ আসনের এমপি এস.এম জিলানীর বাড়িসহ তার গোষ্ঠির আরও ১০/১৫টি বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড আর আন্দোলনকারীরা অবস্থান নিয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও আগুন নেভাতে যেতে পারেনি। এছাড়া টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় ও স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতা-কর্মিরা রাস্তায় গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয়। যৌথ বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়া উপজেলা সদরের দিকে গেরে সেখানে তাদের আটকে দেওয়া হয় এবং আইনশৃংখলা বাহিনীর ৬ গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

এসব ঘটনায় আইনশৃংখলা বাহিনীর সদস্য সহ অন্ততঃ ২৫ জন আহত হয়। তাদের মধ্যে অন্ততঃ ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে সড়কে। পাশাপাশি শহরের কিছু কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থী উপস্থিতি নাই বললেই চলে। সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় লোকজন রাতের বিষটি নিয়েই আলোচনা করছে।

সকালে জেলা শহর বা টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখা যায়নি। তবে বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্য ও বেশকিছু গাড়ি দেখা গেছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের গেটে পাহারারত বেশ কিছু আনসার সদস্যদেরকে কর্তব্যরত অবস্থায় দেখা গেছে।

আইনশৃংখলা বিষয়ে পুলিশ বা প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থদের পক্ষে বা পুলিশের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

এদিকে, মঙ্গলবার নিলফা এলাকায় যেসব গাড়িতে আ্গুন ধরিয়ে দেওয়া হয় সেসব গাড়িতে এখনো আগুন জ্বলছে। রাতে আগুন নিভে গেলে সকালে কেউ হয়তো বাকীটাতে আবার আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তারা যে ভীতসন্ত্রস্ত তা বোঝা যায়। কিছু বলে তারা বিপদে পড়ে কি না এই শংকায় রয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন লোক কথা বললেও তারা বলেন ভাই ভয়ে আছি। কখন কী হয় বুঝতে পারছি না। আপনার জন্য দোয়া করছি, আমাদের জন্যও দোয়া করবেন।

অন্যদিকে, রাতের আধারে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীন ব্যাংকে আগুন লাগিয়ে দেয় দুর্বিত্তরা।তবে ব্যাপক কোন ক্ষতি হয়নি। এছাড়া শেষ খবর পাওয়া পযন্ত কাশিয়ানীতে আওয়ামী লীগ নেতা-কর্মিদেরকে জড়ো হওয়ার জন্য আহবান জানানো হচ্ছে বলে শোনা গেছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।