কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

এবার ক্রিকেটে তাই ঘটলো যা ১৪৯ বছরের ইতিহাসে ঘটেনি

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 days আগে


এবার ক্রিকেটে তাই ঘটলো যা ১৪৯ বছরের ইতিহাসে ঘটেনি

এবার ক্রিকেটে তাই ঘটলো যা ১৪৯ বছরের ইতিহাসে ঘটেনি

স্পোর্টস ডেস্ক :  টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন আফগানিস্তানের ২০ বছর বয়সী অলরাউন্ডার নাসির খান মারুফখিল। এমন ২টি ইতিহাস গড়েছেন তিনি যা ক্রিকেট ১৪৯ বছরেও দেখেনি আর কখনো!

জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি। পাশাপাশি নিয়েছেন ৯ উইকেট। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অভিষেকে সেঞ্চুরি ও ম্যাচে ৯ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার বনে গেছেন তিনি। 

ম্যাচে ব্যাট ও বল দুই বিভাগেই আলো ছড়িয়েছেন নাসির। প্রথম ইনিংসে ৭৪ বলে করেন ২০ রান। দ্বিতীয় ইনিংসে ২৪২ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। বল হাতে প্রথম ইনিংসে ৪৪ ওভার করে ১৫১ রানে নেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে ১০৬ রান দিয়ে পান আরও ২ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট।

এই ম্যাচে আরও দুটি বিরল রেকর্ড গড়েছেন নাসির। দুই ইনিংস মিলিয়ে তিনি খেলেছেন ৩১৬ বল। বল করেছেন ৮১ ওভার। টেস্ট অভিষেকে ৩০০-এর বেশি বল খেলা এবং ৩০০-এর বেশি বল করার কীর্তি এর আগে কারও ছিল না। একই সঙ্গে অভিষেক টেস্টে ৫০ ওভারের বেশি ব্যাটিং ও ৫০ ওভারের বেশি বোলিং করা প্রথম ক্রিকেটারও তিনি।

নাসিরের আগে টেস্ট অভিষেকে সেঞ্চুরি ও এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল শুধু নিউজিল্যান্ডের ব্রুস টেলরের। ১৯৬৫ সালের মার্চে কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল তার।

সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১০৫ রান করেন টেলর। এরপর বল হাতে ২৩.৫ ওভারে ৮৬ রান দিয়ে নেন ৫ উইকেট। ম্যাচটি ড্র হয়েছিল। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন তিনি। টেলরের পাশে নিজের নাম লিখিয়ে তাকেও পরে ছাড়িয়ে গেছেন নাসির।

জিম্বাবুয়ের বিপক্ষে নাসিরের মোট সংগ্রহ ১২১ রান ও ৯ উইকেট। আফগানিস্তানের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে চলতি মাসে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১১৩ রান করেছিলেন রহমানউল্লাহ। তার আগে ২০২৫ সালের জানুয়ারিতে বুলাওয়েতে ১০১ রান করেছিলেন ইসমত আলম।

টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া আফগান বোলারদের তালিকায় নাসির চতুর্থ। প্রথম ইনিংসে তার ৭ উইকেট আফগানিস্তানের হয়ে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং। এই রেকর্ডটি জিয়াউর রহমানের দখলে। নিজের প্রথম টেস্টে এক ইনিংসে ৯৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে ৯ উইকেট। মাত্র ২০ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিলেন নাসির খান মারুফখিল। তবে এরপরও শেষ রক্ষা হয়নি। ৪১৮ রান তাড়া করতে গিয়ে আফগানিস্তান ম্যাচটা হেরে গেছে ৫৭ রানে। তাতেই ২২ বছর পর জিম্বাবুয়ে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।