কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

পিকআপ ভ্যান রেখে দুপুরের ভাত খেতে গেল পুলিশ, চুরে নিয়ে গেল সেই গাড়ি!এসে দেখে গাড়িটি নেই!

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 days আগে


পিকআপ ভ্যান রেখে দুপুরের ভাত খেতে গেল পুলিশ, চুরে নিয়ে গেল সেই গাড়ি!এসে দেখে গাড়িটি নেই!

পিকআপ ভ্যান রেখে দুপুরের ভাত খেতে গেল পুলিশ, চুরে নিয়ে গেল সেই গাড়ি!এসে দেখে গাড়িটি নেই!

এমটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহরে পুলিশ লাইনের সামনের সড়কে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানটি সড়কের পাশে রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে দেখেন গাড়িটি নেই।

পরে পুলিশের সদস্যরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যাচ্ছেন।

পুলিশের গাড়ি প্রকাশ্যে সড়ক থেকে চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া গাড়ি উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন সদস্য ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের রেস্টুরেন্টে ভাত খেতে যান।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।