কুমিল্লা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা রিপনের নেতৃত্বে গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগ কোন দেশে স্বর্ণের দাম বেশি, ভারত নাকি বাংলাদেশে? তাহলে জানুন এত মানুষ হত্যা ও নির্যাতনের পরও দলটির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি : প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা রিপনের নেতৃত্বে গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগ কোন দেশে স্বর্ণের দাম বেশি, ভারত নাকি বাংলাদেশে? তাহলে জানুন এত মানুষ হত্যা ও নির্যাতনের পরও দলটির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি : প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা
জীবনযাপন

রিপনের নেতৃত্বে গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


রিপনের নেতৃত্বে গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগ

রিপনের নেতৃত্বে গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগ

এমটিনিউজ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত ‘আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী ক্লিনিকটিতে হামলা চালায়। হামলাকারীরা ফেসবুক লাইভে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। প্রথমে তারা পাঁচতলা ভবনের নিচতলায় প্রবেশ করে প্যাথলজি, রিসিপশন এবং ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিস কক্ষ ভাঙচুর করে। পরে নিচতলা থেকে বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশের সাইনবোর্ড পুড়ে যায়।

ঘটনার সময় ক্লিনিকের দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।