কুমিল্লা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গাজীপুরে সাবেক কাউন্সিলর দেলোয়ার গ্রেফতার টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের বিশাল শোডাউন করে গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক বৈঠকে যে সকল বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা গাজীপুরে সাবেক কাউন্সিলর দেলোয়ার গ্রেফতার টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের বিশাল শোডাউন করে গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক বৈঠকে যে সকল বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা
জীবনযাপন

রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক

ইডিটর | প্রকাশিত হয়েছে 22 minutes আগে


রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক

রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক

এমটিনিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম ছিল স্বাভাবিক। কর্মজীবী মানুষও অন্যান্য দিনের মতো নিজ নিজ কর্মস্থলে গেছেন।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন চলাচলও ছিল স্বাভাবিক। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকায় দৈনন্দিন কাজে বের হওয়া মানুষকে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচির কারণে তাদের দৈনন্দিন কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা চান না তারা। শান্তিপূর্ণ পরিবেশে কাজকর্ম চালিয়ে যেতে চান সাধারণ মানুষ।

যাত্রাবাড়ীর দোকানি মামুন গণমাধ্যমকে বলেন, কিসের লকডাউন, আমরা কোনো লকডাউনের খবর জানি না। গাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমরা স্বাভাবিক জীবন চাই।

অন্যদিকে বেসরকারি চাকরিজীবী মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা লকডাউন দিতে চাইলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। তবে নিরাপত্তা জোরদারের কারণে সাধারণ মানুষের চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।

এর আগে লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কা তৈরি হয়। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীতে যানবাহন চলাচল, অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।