কুমিল্লা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গাজীপুরে সাবেক কাউন্সিলর দেলোয়ার গ্রেফতার টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের বিশাল শোডাউন করে গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক বৈঠকে যে সকল বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা গাজীপুরে সাবেক কাউন্সিলর দেলোয়ার গ্রেফতার টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের বিশাল শোডাউন করে গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক বৈঠকে যে সকল বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা
জীবনযাপন

লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে

ইডিটর | প্রকাশিত হয়েছে 16 minutes আগে


লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে

লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে

এমটিনিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই চলছে দূরপাল্লার বাস। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়েছেন মানুষ। পুরোপুরি কর্মচঞ্চল শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা গেছে, আগের মতোই চলছে দূরপাল্লার বাস।

এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ বাস সার্ভিস বন্ধন, উৎসব, মমিতা পরিবহন এবং সাইনবোর্ড থেকে অনাবিল পরিবহন সার্ভিস আগের মতোই চলাচল করছে।

এদিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলায় ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৪ প্লাটুন আনসার এবং প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আটটি টহল দল মাঠে রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা।

একইসঙ্গে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। বিজিবি ও আনসারের এসব সদস্য আগে থেকেই শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের সাতটি থানায় প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে অন্য জেলা থেকে অতিরিক্ত ৩০০ পুলিশ সদস্য আনা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন-অপরাধ) তারেক আল মেহদী জানিয়েছেন, লকডাউন ঘিরে জেলার সাতটি থানায় সাড়ে সাতশ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানিয়েছেন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আটটি টহল দলের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, শিমরাইল মোড়ে অন্তত পাঁচজন এবং তারাবো চেকপোস্টে ১০ জন হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তারাবো চেকপোস্টে জেলা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশের স্থাপিত চেকপোস্টে হাইওয়ে পুলিশ সহযোগিতা করছে।

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব জানিয়েছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলার মহাসড়কে অবস্থান নিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।