কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

ছাত্রলীগ ধরলে পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব- ওসিকে হুমকি!

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 days আগে


ছাত্রলীগ ধরলে পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব- ওসিকে হুমকি!

ছাত্রলীগ ধরলে পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব- ওসিকে হুমকি!

এমটিনিউজ ডেস্ক : নিজের হোয়াটসঅ্যাপে ভয়ংকর এক হুমকি পেয়েছেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। সরকারি মুঠোফোনে তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হয়েছে— ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব’।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মুঠোফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এরকম একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি আব্দুল হালিম।

জিডিতে উল্লেখ করা হয়, জোরারগঞ্জ থানার ওসির সরকারি মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত নম্বর থেকে এক ব্যক্তি বিভিন্ন সময়ে বার্তা পাঠান। নম্বরটির ইংরেজিতে নাম লেখা ছিল ‘এন এম জামাল’। শুরুতে ইংরেজিতে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা দেওয়া হয়। পরে ওই ব্যক্তি হুমকির সুরে লেখেন, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’

এরপর পাঠানো বার্তায় সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’

আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’

সবশেষে তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একাধিকবার এসব বার্তা পাঠিয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।