গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

এমটিনিউজ ডেস্ক : খুলনায় গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ব্যক্তির নাম শেখ আবেদ আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গিয়েছিলেন শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে মারধর করে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবার নাম আসলাম আলী। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, স্থানীয় লোকজন গোপালগঞ্জ সদর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। রোববার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কেসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে থানায় রাখা হয়েছে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।