কুমিল্লা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
আ.লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির ব্রেকিং নিউজ : সৌদির দুই শহরে জরুরি সতর্কতা জারি সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন আগামী রোববার চার মাসের বকেয়াসহ নতুন বেতনকাঠামোয় বাড়তি বেতন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন পে স্কেল : উল্টে যাচ্ছে গ্রেডের ক্রম নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা খেল জামায়াত নেতা! আসছে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি আ.লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির ব্রেকিং নিউজ : সৌদির দুই শহরে জরুরি সতর্কতা জারি সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন আগামী রোববার চার মাসের বকেয়াসহ নতুন বেতনকাঠামোয় বাড়তি বেতন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন পে স্কেল : উল্টে যাচ্ছে গ্রেডের ক্রম নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা খেল জামায়াত নেতা! আসছে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি
জীবনযাপন

সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন যিনি

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন যিনি

সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন যিনি

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ব্যালন ডি’অর নিয়ে আয়োজিত ভোটাভুটিতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ভোটের হিসাবে রোনালদো এগিয়ে রয়েছেন। এই ভোটে অংশ নিতে ফুটবলপ্রেমীদের খরচ করতে হবে ১ ইউরো। ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগের সন্ধ্যা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিক ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এদিকে, ফ্রান্স ফুটবল জানিয়েছে, ‘অল-টাইম ব্যালন ডি’অর’ কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়। বরং ফুটবলভক্তদের মতামত প্রকাশের সুযোগ করে দিতেই এই জনভোটের আয়োজন করা হয়েছে। নতুন কোনো ট্রফি চালু করা এর উদ্দেশ্য নয়; বরং ভক্তরা যেন নিজেদের পছন্দের খেলোয়াড়কে বেছে নিতে এবং নিজেদের মতামত তুলে ধরতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।