কুমিল্লা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
একাধিক রেকর্ড এক ম্যাচেই! তবে কী এবছর স্বর্ণ কেনার সবচেয়ে ভাল সময়? পূর্বাভাসে আগামী বছর দাম যত হতে পারে এবার যে নতুন নিয়ম আনা হলো যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ সেনাবাহিনীতে আ.লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির ব্রেকিং নিউজ : সৌদির দুই শহরে জরুরি সতর্কতা জারি সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন একাধিক রেকর্ড এক ম্যাচেই! তবে কী এবছর স্বর্ণ কেনার সবচেয়ে ভাল সময়? পূর্বাভাসে আগামী বছর দাম যত হতে পারে এবার যে নতুন নিয়ম আনা হলো যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ সেনাবাহিনীতে আ.লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির ব্রেকিং নিউজ : সৌদির দুই শহরে জরুরি সতর্কতা জারি সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন
জীবনযাপন

আ.লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির

ইডিটর | প্রকাশিত হয়েছে 52 minutes আগে


আ.লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির

আ.লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির

এমটিনিউজ ডেস্ক : আওয়ামী লীগে যারা ভালো মানুষ এবং দেশকে ভালোবাসেন, তারা নিজেদের পছন্দ অনুযায়ী আপন ঠিকানা খুঁজে নেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেনছেন, দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে—এমন কল্পনা কেউ করবেন না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি যদি মানুষের কল্যাণ, দেশ গঠন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার জন্য হয়, তাহলে আওয়ামী লীগের সেই রাজনীতি করার যোগ্যতা নেই। সে কারণে দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগের শাসনামলে জামায়াতের নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ৪০ বছর পর মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় ভয় পাননি। তারা বিশ্বাস করতেন, তাদের ওপর জুলুম করা হয়েছে এবং তারা শহীদের মর্যাদা পাবেন।

তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। চাপিয়ে দেওয়া কোনো বিচার চাই না।

অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, তার একটি লোম ধরে টান দেওয়াও আমরা চাই না। আমরা নিশ্চিত, ন্যায়বিচার হলে অপরাধীদের বিচার হবে।’

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথাও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, অনেক মা-বাবা এখনো জানেন না তাদের সন্তান বেঁচে আছেন কি না। কেউ মারা গেলে কোথায় তার কবর, সেটিও তারা জানেন না।

তিনি বলেন, বাংলাদেশ কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে ছেড়ে দেওয়া হবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা রাজনীতি করবেন, তাদের মানবিক রাজনীতি করতে হবে। পাশবিকতা ও সন্ত্রাসনির্ভর রাজনীতির আর কোনো সুযোগ দেওয়া হবে না।

জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, তাদের রক্তের ঋণ জাতি আজীবন স্মরণ করবে। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সেই ঋণ পরিশোধের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ কেবল সংবিধানে সামান্য পরিবর্তনের জন্য গণভোটে রায় দেয়নি; বরং রাজনীতিতে আমূল পরিবর্তন চেয়েছে। এমন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে না।

জামায়াতের আমির বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায়বিচার, মানবিকতা ও জনগণের কল্যাণকে রাজনীতির মূল ভিত্তি করতে হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।