কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য

ইডিটর | প্রকাশিত হয়েছে 39 minutes আগে


কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য

কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য

এমটিনিউজ ডেস্ক : দেশের বাজারে হঠাৎ করেই স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। নামতে নামতে দেশে প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের স্বর্ণের দামের পার্থক্য কেমন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

পাকিস্তানে স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় বেশ কম। দেশটিতে ১৮, ২১ ও ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের  দাম বাংলাদেশের চেয়ে ৩৬ হাজার থেকে ৪৪ হাজার টাকা পর্যন্ত কম।

পাকিস্তানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৪ হাজার ১০৪ টাকা। অন্যদিকে বাংলাদেশে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই দেশের দামের ব্যবধান প্রায় ৪৪ হাজার টাকা।

বাংলাদেশে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। পাকিস্তানে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪৭ হাজার ১০২ টাকা। ফলে এ ক্ষেত্রে দামের ব্যবধান প্রায় ৪২ হাজার টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। একই ক্যারেটের পাকিস্তানের স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৬ হাজার ২০৭ টাকা, যা বাংলাদেশের বাজারদরের তুলনায় প্রায় ৩৬ হাজার টাকা কম।

তবে বাংলাদেশের উল্লিখিত দাম ভ্যাটসহ স্বর্ণালংকারের বিক্রয়মূল্য, আর পাকিস্তানের দাম সাধারণ বাজারদর। দেশটিতে গহনা কিনতে ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত হলে প্রকৃত দামের ব্যবধান পরিবর্তিত হতে পারে।

বাংলাদেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

টানা ৯ দফা কমানোর পর সোমবার (২৩ নভেম্বর) স্বর্ণের গহনার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।