কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি এবার গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি এবার গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা
জীবনযাপন

শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

ইডিটর | প্রকাশিত হয়েছে 12 minutes আগে


শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

এমটিনিউজ ডেস্ক : শেখ হাসিনা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে শেখ হাসিনা প্রবেশ করলেও অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অপরাধমূলক তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

একই সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতারের তথ্য জানায় বিজিবি।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জের কানসাট ইউনিয়নের ধোবড়া গ্রামের একটি বাড়িতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আমিনুল ইসলাম ওই গ্রামের লুৎফল হকের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধোবড়া গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করার কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় মামলা শেষে সোমবার সন্ধ্যায় তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সীমান্ত রক্ষায় বিজিবির সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছেন। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়। দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান অধিনায়ক।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।