কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
সাবধান, যে ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা! ৪টি বিষয়ে সতর্ক থাকুন কিউআর কোড স্ক্যান করার আগে চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি এবার গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য সাবধান, যে ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা! ৪টি বিষয়ে সতর্ক থাকুন কিউআর কোড স্ক্যান করার আগে চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি এবার গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য
জীবনযাপন

চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন?

ইডিটর | প্রকাশিত হয়েছে 16 minutes আগে


চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন?

চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন?

এক্সক্লুসিভ ডেস্ক : চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য পেলেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে দীর্ঘদিন থাকার ক্ষেত্রে খাবারের চিন্তা অনেকটাই কমবে বলে দাবি মহাকাশচারীদের। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় এই গবেষণা চালিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

সম্প্রতি ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। চাঁদ থেকে আনা পাঁচ রকমের মাটিতে গবেষকরা ‘মোডক’ প্রজাতির আলু চাষ করে সাফল্য চালিয়েছেন। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু খুব দ্রুত বড় হয়। ফলাফলও পাওয়া গেছে দ্রুত।

চাঁদের মাটিতে চাষ কেন কঠিন? :চাঁদের পৃষ্ঠ ‘রেগোলিথ’ নামক পাথরকুচি ও ধুলোয় ঢাকা। পৃথিবীর মাটির মতো চাঁদের মাটিতে কোনো জৈব পদার্থ বা নাইট্রোজেন থাকে না। উলটো তামাসহ নানা ভারী ধাতু রয়েছে, যা ফসলের জন্য বিষাক্ত। তাই শুধু চাঁদের মাটিতে আলুর শিকড় গজায়নি। এই সমস্যা মেটাতে গবেষকরা চাঁদের মাটির সঙ্গে ‘ভার্মিকম্পোস্ট’ বা কেঁচো সার (রেড উইগলার কেঁচো দিয়ে তৈরি) মেশান। দেখা যায়, মাত্র ৫ শতাংশ সার মেশাতেই আলুর শিকড় গজাতে শুরু করে। আর ৩০ শতাংশ সার মেশাতেই পৃথিবীর মাটির মতো দারুণ ফলন হয়।

চাঁদে ঘাঁটি গড়ার প্রস্তুতি ও আলুর গুণাগুণ :২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায় নাসা। ২০৩০ সালের আগে একই লক্ষ্য নিয়েছে চীনও। চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু পৃথিবী থেকে সব খাবার বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই চাঁদেই চাষাবাদ জরুরি। বিজ্ঞানীদের মতে, আলু থেকে প্রচুর ক্যালোরি পাওয়া যায়। এতে কলার চেয়েও বেশি পটাশিয়াম, ভিটামিন সি, প্রোটিন এবং ফাইবার রয়েছে। এমনকী আলু খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে।

চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? :গ্রিনহাউজে ছোট টবে এই পরীক্ষা চালানো হয়েছিল। ফলে আলুগুলোর ওজন ১০ গ্রামের কম হয়েছে। বিজ্ঞানীরা এখনো সেই আলু খেয়ে দেখেননি, সবই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় দেখা যায়, এই আলু খাওয়ার জন্য নিরাপদ এবং পুষ্টিগুণও অটুট। তবে কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতু মেলায় আরো নজরদারি প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

মহাকাশে আলু চাষের চেষ্টা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে পেরুর আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র জানিয়েছিল, মঙ্গল গ্রহের পরিবেশেও আলুর অঙ্কুরোদ্গম সম্ভব। চলতি বছরের শুরুতে নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্লাস্টিকের ব্যাগে একটি বেগুনি আলু চাষ করে সফলতা পেয়েছিলেন। তার নাম দিয়েছিলেন ‘স্পাডনিক’। অভিকর্ষ না থাকায় সেটির শিকড় নিচের বদলে ওপরের দিকে উঠে গিয়েছিল। পেটিট জানিয়েছিলেন, হলিউডের ‘দ্য মার্শিয়ান’ সিনেমায় অভিনেতা ম্যাট ডেমনের আলু চাষ দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।

তালিকায় রয়েছে অন্যান্য ফসল :চাঁদের মাটিতে আলুর পাশাপাশি অন্যান্য ফসল নিয়েও কাজ চলছে। গত মার্চেই কেঁচো সার মিশিয়ে চাঁদের মাটিতে ছোলা ফলানো হয়েছিল। এছাড়া টম্যাটো, লেটুস এবং আলফালফা নিয়েও গবেষণা চলছে। এই গবেষণার সহ লেখক ডেভিড হ্যান্ডি জানিয়েছেন, এই প্রযুক্তি পৃথিবীরও কাজে লাগবে। মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং দূষিত অনুর্বর জমিতে ফসল ফলাতে এই পদ্ধতি দারুণ কার্যকরী হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।