কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বিব্রতকর পাঁচটি রেকর্ডে নাম লেখাল টাইগাররা আজ আবার তেলের দামে বড় পতন এবার উল্টোপথে স্বর্ণের বাজার সাবধান, যে ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা! ৪টি বিষয়ে সতর্ক থাকুন কিউআর কোড স্ক্যান করার আগে চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি বিব্রতকর পাঁচটি রেকর্ডে নাম লেখাল টাইগাররা আজ আবার তেলের দামে বড় পতন এবার উল্টোপথে স্বর্ণের বাজার সাবধান, যে ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা! ৪টি বিষয়ে সতর্ক থাকুন কিউআর কোড স্ক্যান করার আগে চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি
জীবনযাপন

এবার উল্টোপথে স্বর্ণের বাজার

ইডিটর | প্রকাশিত হয়েছে 29 minutes আগে


এবার উল্টোপথে স্বর্ণের বাজার

এবার উল্টোপথে স্বর্ণের বাজার

আন্তর্জাতিক ডেস্ক : এবার উল্টোপথে স্বর্ণের বাজার! গত সপ্তাহের বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে কম দামে স্বর্ণ কেনার প্রবণতাও দাম বাড়াতে ভূমিকা রাখছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৩ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৪৫ ডলার ২৯ সেন্টে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৪৪ ডলার ৭০ সেন্টে নেমে আসে।

গত সপ্তাহে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছিল। ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর এখন কিছু বিনিয়োগকারী কম দামে স্বর্ণ কিনছেন। এতে বাজারে দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ সূচক পারসোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) ইনডেক্স প্রকাশিত হবে বুধবার। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এই সূচককে গুরুত্ব দেয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য ২ শতাংশ।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংককে কঠোর মুদ্রানীতির পথে থাকতে হচ্ছে। তবে ভবিষ্যতে সুদের হার কতটা বাড়ানো হবে, তা নির্ভর করবে নতুন অর্থনৈতিক তথ্যের ওপর।

বাজারের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে ফেডের বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৫ শতাংশ। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪ দশমিক ৯ শতাংশ।

সুদের হার বাড়লে স্বর্ণের মতো সম্পদ ধরে রাখার খরচ বেড়ে যায়। কারণ, স্বর্ণ থেকে বিনিয়োগকারীরা সুদ পান না। ফলে সুদের হার বাড়ার আশঙ্কা থাকলে স্বর্ণের আকর্ষণ কমতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে নজর রাখছেন স্বর্ণবাজারের বিনিয়োগকারীরা। সূত্র: রয়টার্স



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।