কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার জন্য এই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা যে তারিখে ফিরতে চান শেখ হাসিনা, জানাল রয়টার্স একসঙ্গে দুই দেশে ভূমিকম্প সাইফউদ্দিন গ্রেড-২ সাইড স্ট্রেইন চোটে, বড় পরিবর্তন বাংলাদেশ দলে বিব্রতকর পাঁচটি রেকর্ডে নাম লেখাল টাইগাররা দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার জন্য এই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা যে তারিখে ফিরতে চান শেখ হাসিনা, জানাল রয়টার্স একসঙ্গে দুই দেশে ভূমিকম্প সাইফউদ্দিন গ্রেড-২ সাইড স্ট্রেইন চোটে, বড় পরিবর্তন বাংলাদেশ দলে বিব্রতকর পাঁচটি রেকর্ডে নাম লেখাল টাইগাররা
জীবনযাপন

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা

ইডিটর | প্রকাশিত হয়েছে 28 minutes আগে


দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা

এমটিনিউজ ডেস্ক : দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আজ এ দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।