কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক বদলি নিয়ে সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দুই দিনে চার হাজার ৭২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়লেন বাবর আজম চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক বদলি নিয়ে সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দুই দিনে চার হাজার ৭২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়লেন বাবর আজম
জীবনযাপন

বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক বদলি নিয়ে

ইডিটর | প্রকাশিত হয়েছে 27 minutes আগে


বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক বদলি নিয়ে

বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক বদলি নিয়ে

এমটিনিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে একটি ‘নারী শিক্ষকবান্ধব’ বদলি নীতিমালা তৈরির তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির এই সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।

কমিটির কার্যবিবরণী (রেজল্যুশন) সূত্রে জানা গেছে, বৈঠকে কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন।

বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নিজ জেলা থেকে অনেক দূরে পদায়ন ও বদলি না হওয়ার কারণে অসংখ্য নারী শিক্ষক চরম পারিবারিক সংকটে পড়েছেন। দূরত্বের কারণে অনেকের সংসার ভেঙে গেছে, বিবাহবিচ্ছেদ ঘটেছে এবং অনেকেই বাধ্য হয়ে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়েছেন।

এসব মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নারী শিক্ষকবান্ধব একটি বদলি নীতিমালা প্রণয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যের পর এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর এখতিয়ারভুক্ত নয়; এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে থাকে।

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি ইতিমধ্যে একটি সফটওয়্যার তৈরি করে রেখেছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্রই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।