কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে যে যোগ্যতা বাধ্যতামূলক করল শিক্ষা মন্ত্রণালয় মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির প্রস্তাব ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে যে যোগ্যতা বাধ্যতামূলক করল শিক্ষা মন্ত্রণালয় মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির প্রস্তাব
জীবনযাপন

২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে

ইডিটর | প্রকাশিত হয়েছে 19 minutes আগে


২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে

২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে

এমটিনিউজ ডেস্ক : ২০২৭ সালে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে একাধিক দীর্ঘ ছুটির সুযোগ। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে ঘিরে মিলবে টানা পাঁচ ও ছয় দিনের ছুটি। ইতোমধ্যে ২০২৭ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২৬ সালের ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদনের পর ৫ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে দেশে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা ২৯ দিন। তবে এসব ছুটির মধ্যে সাত দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে কর্মদিবস হিসেবে কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন। এবারের ছুটির তালিকায় নতুন সংযোজন হিসেবে রয়েছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

সাধারণ ছুটি ১৫ দিন

২০২৭ সালের সাধারণ ছুটির তালিকায় রয়েছে জাতীয় ও ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস। এর মধ্যে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস।

এছাড়া ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চৈত্রসংক্রান্তি উপলক্ষে ছুটি থাকবে। ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী, ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনেও সরকারি ছুটি থাকবে।

নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন

নির্বাহী আদেশে ঘোষিত ছুটির মধ্যে রয়েছে ২৪ জানুয়ারি শবে বরাত, ৭ মার্চ শবে কদর এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। এছাড়া ঈদুল ফিতরের আগে ৮ ও ৯ মার্চ এবং ঈদের পর ১১ ও ১২ মার্চ ছুটি নির্ধারণ করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ১৫ ও ১৬ মে ঈদের আগে এবং ১৮, ১৯ ও ২০ মে ঈদের পর ছুটি থাকবে। পাশাপাশি ১৬ জুন পবিত্র আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার মহানবমী উপলক্ষেও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

ঈদে মিলবে টানা ৫ ও ৬ দিনের ছুটি

২০২৭ সালের ছুটির তালিকায় সবচেয়ে বেশি স্বস্তি মিলতে পারে ঈদকে ঘিরে। ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে। অন্যদিকে ঈদুল আজহায় ১৫ থেকে ২০ মে পর্যন্ত মিলবে টানা ছয় দিনের ছুটি।

এছাড়া দুর্গাপূজায়ও টানা দুই দিনের ছুটির সুযোগ থাকছে। তবে জুলাই ও সেপ্টেম্বর মাসে সাধারণ ছুটি কিংবা নির্বাহী আদেশে কোনো সরকারি ছুটি রাখা হয়নি।

চাঁদ দেখার ওপর নির্ভর করবে যেসব ছুটি

সরকারি ছুটির তালিকায় উল্লেখ থাকা বেশ কিছু ধর্মীয় উৎসবের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর, আশুরা ও ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখে পরিবর্তন আসতে পারে। বুদ্ধপূর্ণিমার তারিখও সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এসব ছুটি এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। তাই ঈদ কিংবা অন্যান্য ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ভ্রমণ ও পারিবারিক অনুষ্ঠানের পরিকল্পনা করার আগে চূড়ান্ত তারিখ জেনে নেওয়া জরুরি।

ঐচ্ছিক ছুটির সুযোগও থাকছে

নির্ধারিত সরকারি ছুটির পাশাপাশি প্রত্যেক সরকারি কর্মচারী নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে এ জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

অন্যদিকে নিজস্ব আইন ও বিধিমালায় পরিচালিত প্রতিষ্ঠান এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলো নিজেদের নিয়ম অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।